• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রাজশাহী
  • সিরাজগঞ্জ

বয়স পেরিয়েছে পঞ্চাশ , এখন কোরআন শেখার নেশায় ৪২ প্রবীণ

সিরাজগঞ্জ প্রতিনিধি
  ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : দেশ টিভি
ছবি : দেশ টিভি

মাগরিবের নামাজ শেষ হয়েছে। মসজিদের ভেতরে বসে আছেন কয়েকজন বয়স্ক মানুষ। কোরআন শরীফ উচ্চারণ করে পড়ছেন আয়াত। বয়সের ভারে কারও শরীর নুয়ে এসেছে, চুলে পাক ধরেছে। তবু শেখার আগ্রহে চোখেমুখে অন্যরকম উচ্ছ্বাস।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

তাঁদের কেউ সবজি বিক্রি করেন, কেউ দিনমজুর, কেউ ছোটখাটো ব্যবসা করেন। সবার বয়স ৫০ বছরের বেশি। জীবনের নানা ব্যস্ততা, অভাব আর পারিবারিক সমস্যার কারণে ছোটবেলায় কোরআন পড়ার সুযোগ হয়নি। সেই অপূর্ণতা পূরণ করতেই গত কয়েকমাস ধরে নিয়ম করে তারা মসজিদে কোরআন শরীফ পড়া শেখেন, মুখস্থ করেন। পাশাপাশি পাঁচ ওয়াক্ত নামাজও সহীশুদ্ধভাবে আদায়ের চেষ্টা করছেন।

শুক্রবার রাতে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে গিয়ে দেখা গেল এমনই এক দৃশ্য। শেখ আব্দুস সালাম ফাউন্ডেশনের উদ্যোগে বিনা মূল্যে কোরআন শেখা ৪২ জন বয়স্ক ব্যক্তির হাতে তুলে দেওয়া হয় কোরআন শরীফ।

শুধু কোরআন শরীফই নয়, তাঁদের একজনের জন্য ছিল আরও বড় একটি উপহার। লটারির মাধ্যমে ৭০ বছর বয়সী শফিকুল ইসলাম (তারা) নামের এক ব্যক্তিকে ওমরাহ পালনের সুযোগ দিয়েছে স্যাম ট্র‍্যাভেলস এন্ড ট্যুরস নামের একটি প্রতিষ্ঠান।

ফাউন্ডেশন সূত্রে জানা যায়, এটি তাদের কোরআন শিক্ষা কার্যক্রমের দ্বিতীয় ব্যাচ। ২০২৫ সালের ৯ জুলাই থেকে এই ব্যাচের পাঠদান শুরু হয়। প্রতিদিন মাগরিবের নামাজের পর থেকে এশার নামাজ পর্যন্ত চলে কোরআন শেখানোর কার্যক্রম।

প্রতিদিনের কয়েক ঘণ্টার পাঠে বয়স বাধা হয়ে দাঁড়ায়নি। কর্মজীবনের ব্যস্ততা শেষে কেউ দোকান থেকে, কেউ সবজি বিক্রি করে, কেউ দিনমজুরের কাজ শেষ করে মসজিদে এসে বসেছেন। ধীরে ধীরে শিখেছেন কোরআনের অক্ষর, শব্দ ও আয়াতের শুদ্ধ উচ্চারণ। একই সঙ্গে নামাজের প্রয়োজনীয় বিষয়গুলোও শিখেছেন।

ফাউন্ডেশন জানিয়েছে, দ্বিতীয় ব্যাচের কার্যক্রম আরও তিন মাস চলবে। এরপর শুরু হবে তৃতীয় ব্যাচ। এর মাধ্যমে আরও বয়স্ক মানুষকে বিনা মূল্যে কোরআন শেখানোর পরিকল্পনা রয়েছে তাদের।

আরও পড়ুন

কুষ্টিয়ায় জামায়াত-বিএনপির কর্মসূচি ঘিরে উত্তেজনা, ওসিসহ আহত ২

অনুষ্ঠানের শুরুতে ফাউন্ডেশনের সংশ্লিষ্ট হুজুরেরা বিভিন্ন হাদিস ও জ্ঞানমূলক আলোচনা করেন। পরে ৪২ জনের হাতে কোরআন শরীফ তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন কামারখন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লা আল মামুন সহ স্থানীয় ব্যক্তিরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কামারখন্দ উপজেলা কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আব্দুল মোমেন।

জীবনের পাঁচ দশক পার করে কেউ আবার কোরআন পড়তে শিখছেন, কেউ নামাজের ভুলগুলো শুধরে নিচ্ছেন। তাঁদের কাছে এই শেখা শুধু একটি নতুন পাঠ নয়; বরং দীর্ঘদিনের অপূর্ণতা পূরণেরও এক সুযোগ। বয়সের ভারে নুয়ে পড়া শরীর নিয়ে তাই প্রতিদিন মসজিদের পথে হাঁটছেন তাঁরা কোরআনের অক্ষরগুলো শুদ্ধ করে পড়ার আশায়।

কে

  • কোরআন
এ সম্পর্কিত আরও খবর
৭৫ দিনে পুরো কোরআন মুখস্থ করলেন ৪০ তরুণী
৭৫ দিনে পুরো কোরআন মুখস্থ করলেন ৪০ তরুণী
আল ওয়াহদা ফাউন্ডেশনের হিফজুল কোরআন ও হুসনে সাউত প্রতিযোগিতা অনুষ্ঠিত
আল ওয়াহদা ফাউন্ডেশনের হিফজুল কোরআন ও হুসনে সাউত প্রতিযোগিতা অনুষ্ঠিত
পবিত্র কোরআনে বর্ণিত পিতা-মাতার ৮ অধিকার
পবিত্র কোরআনে বর্ণিত পিতা-মাতার ৮ অধিকার
কোরআন সুন্নাহ মাল্টিমিডিয়ার তিন হাফেজের সৌদি আরব যাত্রা
কোরআন সুন্নাহ মাল্টিমিডিয়ার তিন হাফেজের সৌদি আরব যাত্রা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।